News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহারের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল
Image

কোচবিহারের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল

কলকাতা, , ২৮ জুন (হি.স.) : কোচবিহারের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল। এই নিয়ে এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ধরনায় বসার জন্য অধ্যক্ষের থেকে অনুমতি চেয়ে ওই চিঠি পাঠানো হয়েছে বিজেপির তরফে।

এর পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে। কোচবিহারের ওই বিতর্কিত ঘটনায় বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়ে তিন কমিশনের কাছে চিঠি লিখেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘এটি সভ্য সমাজের লজ্জা… আমার সঙ্গে বোনের কথা হয়েছে। তার পাশে আমরা সবাই আছি। বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে বিধানসভার গেটে ধরনাতে বসবেন। আমাদের দিদিভাইরা সোমবার থেকে ধরনায় বসছেন এই অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে। আশা করি, সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না। অধ্যক্ষ দুটি চোখ খোলা রাখবেন, একটি চোখ অন্তত বন্ধ করবেন না।’

প্রসঙ্গত, কোচবিহারের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি নেতা অমিত মালব্যর ট্যুইটের থেকে বিষয়টি নজরে আসে জাতীয় মহিলা কমিশনের। তারপরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা কড়া ভাষায় এর নিন্দা জানিয়েছেন। স্থানীয় পুলিশ যাতে যথাযথ ধারায় এফআইআর রুজু করে, সেই নির্দেশও দিয়েছে জাতীয় মহিলা কমিশন। ঘটনায় অভিযুক্তরা যাতে দ্রুত গ্রেফতার হয় এবং যাতে ওই মহিলার যাতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে কথাও নিশ্চিত করার জন্য এক্স হ্যান্ডেলে বলেছে জাতীয় মহিলা কমিশন।

Releated Posts

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top