News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রথম বৃষ্টিতেই হাঁটুজল রাজধানীতে, জরুরি বৈঠকে এএপি-সরকার
Image

প্রথম বৃষ্টিতেই হাঁটুজল রাজধানীতে, জরুরি বৈঠকে এএপি-সরকার

নয়াদিল্লি, ২৮ জুন (হি. স.): বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লি ও তাঁর পাশ্ববর্তী অঞ্চলগুলিতে। আর শুক্রবার সকাল হতেই জলমগ্ন দিল্লির একাংশ। জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গাড়ি। সবমিলিয়ে মরসুমের প্রথম বৃষ্টিতেই জলের তলায় দিল্লির একাংশ। এই নিয়ে ইতিমধ্যে বিরোধীদের নিশানায় আম আদমি পার্টির সরকার। বিজেপির অভিযোগ, তাঁরা বারংবার রাজ্য সরকারকে বলেছিল পিডব্লুউডি-র পাইপলাইনগুলি পরিস্কার রাখতে, কিন্তু প্রশাসন এই বিষয়টিতে কর্ণপাত করেনি।

যদিও বেলা গড়াতেই জল নামানোর বিষয়ে যুদ্ধকালীন তৎপরতা শুরু করে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে আম আদমি পার্টির সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অতিশী। এছাড়াও ছিলেন এএপি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, ইমরান হুসেন। সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে জল জমার সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।

এএপি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ১৯৩৬ সালের পর দিল্লিতে এত বৃষ্টি হলো। তারফলে জল জমেছে একাধিক এলাকায়। কিন্তু তা দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়। আগামীদিনে যাতে দিল্লিবাসীদের এই সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য সচেষ্ট আম আদমি পার্টির সরকার।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top