News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল বৃষ্টিতে দিল্লিতে জল জমে চূড়ান্ত ভোগান্তি, মেয়র বললেন আগের থেকে পরিস্থিতি ভালো
Image

প্রবল বৃষ্টিতে দিল্লিতে জল জমে চূড়ান্ত ভোগান্তি, মেয়র বললেন আগের থেকে পরিস্থিতি ভালো

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): অসহ্য গরম থেকে দিল্লিবাসীকে স্বস্তি দিয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টিই বয়ে এনেছে চূড়ান্ত ভোগান্তি। সারারাতের বৃষ্টির পর শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন স্থানে রাস্তায় জল জমে গিয়েছে, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও আবার হাঁটুর ওপরে জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ার জন্য দিল্লিতে ভোগান্তির শিকার হয়েছেন গাড়ির চালকরা, শ্লথ গতিতে চলাচল করেছে গাড়ি।

তবে, দিল্লির মেয়র শেলি ওবেরয় বলেছেন, গতবারের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই ভালো। শেলি ওবেরয় শুক্রবার সকালে বলেছেন, মরসুমের প্রথম বৃষ্টি এটি। সমস্ত পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। সমস্ত দফতর ও অফিসাররা মাঠে নেমে কাজ করছেন। এই পরিস্থিতির আর সম্মুখীন হতে হবে না দিল্লিবাসীকে।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top