News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি বিমানবন্দরে ভাঙল ছাদ, কটাক্ষ কংগ্রেসের
Image

দিল্লি বিমানবন্দরে ভাঙল ছাদ, কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৮ জুন (হি. স.): বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে ঘটে গেল অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছেন ৫ জন। দমকল জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় কেন্দ্রকে নিশানা করলো কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন সুর চড়িয়ে বলেন, গত ১০ বছরে এই সরকারের আমলে যেসব নির্মাণ হয়েছে, তা তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একাধিক পরিসংখ্যানের উল্লেখ করে ট্যুইট করেন কংগ্রেস নেতা।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top