News Flash

  • Home
  • দেশ
  • হকার উচ্ছেদ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Image

হকার উচ্ছেদ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৬ জুন (হি.স.) : সরকারি জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পর থেকেই অ্যাকশনে পুলিশ। জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকায় হকার ও সরকারি জমিতে অবৈধ নির্মাণ উচ্ছেদ চলছে। এবার এ নিয়ে পালটা সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উচ্ছেদে বাধা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে শুভেন্দু নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়লেন। তাঁকে পালটা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, ” অমানবিক পদক্ষেপের প্রশ্ন নেই, নিরাপত্তার বিষয় মানবিকতা, দরদ কারোর থেকে শিখবেন না মমতা।’

বুধবার সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে তাঁর প্রশ্ন, “সরকারি জমি উদ্ধার কি কেবল বিধাননগর,গড়িয়াহাট,হাতিবাগানে? নাকি গোটা রাজ্যে? আমরা জানতে চাই পার্কসার্কাস, মেটিয়াব্রুজে কবে হবে?” এর পরই বিরোধী দলনেতার খোঁচা, “আশা করব, আপনি যেমন বলেন দেড় কোটি লোককে চাকরি দিয়েছেন, এই হকারদেরও পাশে থাকবেন। না হলে এই হকারদের পাশে আমরা থাকব। যেভাবে দখলমুক্ত করার চেষ্টা চলছে,তাকে শহরাঞ্চলে হারের জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে।” সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, “এর পরও এভাবে উচ্ছেদ চললে সেখানকার মানুষ, বিজেপি কর্মীদের বলব বাধা দিন। আমি যদি আগাম জানতে পারি, আমিও বুলডোজারের সামনে দাঁড়াব।” এদিন বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়েও সরকারকে নিশানা করেন শুভেন্দু।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top