News Flash

  • Home
  • প্রধান খবর
  • অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত ওম বিড়লা, হেরে গেলেন বিরোধীদের কে সুরেশ
Image

অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত ওম বিড়লা, হেরে গেলেন বিরোধীদের কে সুরেশ

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বুধবার ধ্বনিভোটে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তিনি। ওম বিড়লার কাছে হেরে গেলেন বিরোধীদের প্রার্থী তথা কংগ্রেস সাংসদ কে সুরেশ।

প্রায় ৪৮ বছর বাদে বুধবার লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল। এনডিএ-র প্রার্থী প্রত্যাশিত ভাবেই ওম বিড়লা। যিনি গত লোকসভাতেও স্পিকার ছিলেন। গত বছর শীতকালীন অধিবেশনে একই সঙ্গে ১০০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করে রেকর্ড করেছিলেন বিড়লা। তাঁর বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডি-র প্রার্থী ছিলেন কংগ্রেসের আট বারের সাংসদ, কেরলের দলিত নেতা কে সুরেশ। বুধবার বেলা ১১টায় লোকসভায় স্পিকার পদের নির্বাচন শুরু হয়।

বিজেপি সাংসদ ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত করার জন্য প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ শিবির সেই প্রস্তাব সমর্থন করে। কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ নির্বাচিত করার জন্য প্রস্তাব করেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। যাইহোক ভোটাভুটির পর অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন ওম বিড়লা। জয়লাভের পর তাঁকে স্পিকারের আসন পর্যন্ত নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র তিন বার স্পিকার পদে ভোটাভুটি হয়েছে। প্রথমবার ১৯৫২ সালে। দ্বিতীয়বার ১৯৬৭ সালে। তৃতীয়বার জরুরি অবস্থার পরে, ১৯৭৬ সালে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top