News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ডিমা হাছাও পুলিশের
Image

হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ডিমা হাছাও পুলিশের

হাফলং (অসম) ২৪ জুন (হি স) ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে ধস নেমে ওই জাতীয় সড়কটির জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার দরুন প্রতিদিন ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি সড়ক পথটি বেহাল হয়ে পড়ার দরুন প্রতিদিনই যনযাটের সৃষ্টি হচ্ছে। যার দরুন সোমবার থেকে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করে ডিমা হাসাও পুলিশ। হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গার দিক থেকে আসা ভারি যানবাহন সকাল ৮ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চলাচল করতে পারবে। তাছাড়া হারাঙ্গাজাওয়ের দিক থেকে আসা ভারি যানবাহন রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত চলাচল করতে পারবে।

তাছাড়া জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে যাত্রীবাহী বাস বা অনান্য যাত্রীবাহী যানবাহন সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলাচল করতে পারবে। নাগাড়ে বৃষ্টির দরুন হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের ক্ষতিগ্রস্থ অংশ সংস্কার কাজের জন্য ডিমা হাসাও পুলিশ এই সড়ক পথে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। উল্লেখ্য হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক দক্ষিণ অসমের বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মনিপুর ও মিজোরামের জন্য অতি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। বর্ষায় ধস নেমে গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে আসা জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়লে ওই সড়কটি যাতায়াতের জন্য একমাত্র নির্ভরশীল বরাক উপত্যকা সহ ত্রিপুরা মনিপুর মিজোরামের মানুষের জন্য।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top