News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গা সিং তৃণমূলে, অশোক গড় শিলিগুড়ি পুরনিগমে সংখ্যাগরিষ্ঠতা হারাল বামফ্রন্ট
Image

দুর্গা সিং তৃণমূলে, অশোক গড় শিলিগুড়ি পুরনিগমে সংখ্যাগরিষ্ঠতা হারাল বামফ্রন্ট

শিলিগুড়ি, ২৫ আগস্ট (হি.স): অশোক মডেলে ফাটল ধরাতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস| শিলিগুড়ি পুরনিগমে বামফ্রন্ট CPIMপরিচালিত পুরবোর্ড ভাঙতে প্রথম পা বাড়াল তৃণমূল| বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুর্গা সিং| এদিন দুর্গা সিংয়ের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের পর‌্যবেক্ষক অরূপ বিশ্বাস| সঙ্গে ছিলেন জেলা সভাপতি গৌতম দেব সহ অন্যান্য জেলা নেতৃত্ব| তবে এদিন দুর্গা সিংকে তৃণমূল দলে টানার পর মেয়র অশোক ভট্টাচার‌্য তৃণমূলের উদ্দেশ্যে হুমকি দেন, বোর্ড ভাঙছে না| মানুষ রায় দিয়েছে বামফ্রন্টের প্রতি| পরবর্তী পুরনিগম নির্বাচন পর‌্যন্ত বামেরাই ক্ষমতায় থাকবে| হিম্মত থাকলে অনাস্থা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস|
এদিন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে নাম লেখান ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর দুর্গা সিংয়ের বাবা অমরনাথ সিং, ডি ওয়াই এফ আই-এর প্রাক্তণ সম্পাদক তথা সিপিএমের জোনাল কমিটির সদস্য সঞ্জয় টিব্রুয়াল এবং ১৭ নম্বর ওয়ার্ডের বি জে পি নেত্রী তনিমা ঘোষ| বিশ্বস্ত সূত্রে খবর, এদিন বামফ্রন্টের আরও বেশ কয়েকজন মেয়র পারিষদ-কাউন্সিলরের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল| কিন্তু তা হয়নি| এদিন তৃণমূলে যোগ দিয়ে দুর্গা সিং বলেন,কেন আসলাম তা বলতে চাই না| তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চাই| উন্নয়নের জন্য কাজ করতে চাই|
এদিন অরূপ বিশ্বাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়েই মানুষ এখন দলে দলে তৃণমূলে কংগ্রেসে যোগ দিচ্ছেন| শুধুমাত্র ফরওয়ার্ড ব্লকের দুর্গা সিং নয়, আরও অনেকেই আসবেন| একটু অপেক্ষা করুন| আগামীদিনে কি হয় তা দেখেনই না ধৈয্য ধরে|
সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতি তথা পর‌্যটনমন্ত্রী গৌতম দেব হুশিয়ারি দিয়ে বলেছিল যে আগস্ট মাসেই শিলিগুড়ি পুরনিগমকে বামফ্রন্টমুক্ত করছেন| পাল্টা হুশিয়ারি দিয়ে মেয়র অশোক ভট্টাচার‌্য জানিয়েছিল ক্ষমতা থাকলে করে দেখাক| এদিন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদকে নিজেদের দলে টেনে নিয়ে যার সত্যতা প্রমাণ করল তৃণমূল| আরও বেশ কয়েকজনকে নিজেদের দলে আনার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস|
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে ২৩টি আসন পেয়েছিল বামফ্রন্ট, তৃণমূল ১৭, কংগ্রেস ৪, বিজেপি ২ এবং নির্দল পেয়েছিল ১টি আসন| পরে বোর্ড গঠন করতে বামফ্রন্ট নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে ২৪ টি আসন দেখিয়ে বোর্ডের ক্ষমতায় আসে| কংগ্রেস বাইরে থেকে সমর্থন করে| এদিন দুর্গা সিং তৃণমূলে চলে আসায় বামেদের থাকল ২২টি এবং নির্দল ১টি মিলিয়ে ২৩টি আসন| ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে বামফ্রন্ট| ম্যাজিক ফিগার এখনও বামেদের সঙ্গে আছে| তৃণমূলের ১টি আসন বেড়ে হল ১৮টি| ফলে এখনই শিলিগুড়ি পুরনিগমের বোর্ড ভাঙছে না| শিলিগুড়ি পুরনিগমের বাম পুরবোর্ড ভাঙতে তৃণমূল কংগ্রেসকে অনাস্থা নিয়ে আসতে হলে আরও ৫টি আসন প্রয়োজন|
এদিন ফরওয়ার্ড ব্লকের দুর্গা সিং তৃণমূলে চলে আসায় চাপে পড়ে গেল পুরনিগমের ক্ষমতায় থাকা বামফ্রন্ট| মেয়র অশোক ভট্টাচার‌্যের চ্যালেঞ্জ কার‌্যত মুখ থুবড়ে পড়ল| তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনবে কি করে তা নিয়ে শিলিগুড়ির রাজনৈতিক মহল সরগরম| তবে জেলা তৃণমূল নেতৃত্ব যে পুরনিগমের ক্ষমতায় আসার জন্য কোমর বেধে নেমে পড়েছে তা এদিনের কর্মসূচী থেকে পরিষ্কার|
যদিও এখনও দমবার পাত্র নন অশোক ভট্টাচার‌্য | এদিন দুর্গা সিংকে তৃণমূল দলে টানার পর মেয়র অশোক ভট্টাচার‌্য তৃণমূলের উদ্দেশ্যে হুমকি দেন, বোর্ড ভাঙছে না| মানুষ বামফ্রন্টের প্রতি রায় দিয়েছে | পরবর্তী পুরনিগম নির্বাচন পর‌্যন্ত বামেরাই ক্ষমতায় থাকবে| হিম্মত থাকলে অনাস্থা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস| তবে নিজেদের ঘর বাঁচাতে বামফ্রন্ট কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সবাই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top