News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বই সিএসএমটি-র ফ্রি ওয়াই-ফাই থেকে সাইবার প্রতারণার সন্দেহ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকের অ্যাকাউন্ট থেকে উধাও ৪.২৭ লক্ষ টাকা
Image

মুম্বই সিএসএমটি-র ফ্রি ওয়াই-ফাই থেকে সাইবার প্রতারণার সন্দেহ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকের অ্যাকাউন্ট থেকে উধাও ৪.২৭ লক্ষ টাকা

মুম্বই, ৭ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস -এর ফ্রি পাবলিক ওয়াই-ফাই ব্যবহারকে কেন্দ্র করে বড়সড় সাইবার প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জেনারেল ম্যানেজারের ক্রেডিট কার্ড থেকে মাত্র ২৮ মিনিটের মধ্যে ৪ লক্ষ ২৭ হাজার ২৬৪ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার সূত্রপাত হতে পারে ওই ব্যাঙ্ক আধিকারিকের ব্যক্তিগত সচিব নারায়ণ স্বামীর মোবাইল ফোন থেকে। অভিযোগ, তিনি সিএসএমটি স্টেশনের ফ্রি ওয়াই-ফাই-তে ফোন সংযুক্ত করার পরই সাইবার অপরাধীরা তাঁর ডিভাইসে প্রবেশের সুযোগ পায়।

তদন্তকারীদের অনুমান, এরপর সচিবের ফোনে একটি ক্ষতিকর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ফাইল ইনস্টল করা হয়, যা আঞ্চলিক পরিবহণ দফতরের ট্রাফিক চালানের ছদ্মবেশে পাঠানো হয়েছিল। সেই ভুয়ো এপিকে ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে তাঁর ফোনে থাকা ২০০-রও বেশি কনট্যাক্টের কাছে ছড়িয়ে পড়ে, যার মধ্যে ছিলেন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার গোবিন্দ বিশ্বাসও।

৫৬ বছর বয়সি গোবিন্দ বিশ্বাস, যিনি ওয়াডালার ভক্তি পার্ক এলাকার বাসিন্দা এবং ফোর্টে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত, ১৮ জুলাই তাঁর ব্যক্তিগত সচিবের কাছ থেকে একটি বার্তা পান। সেটিকে আসল ট্রাফিক চালান বলে মনে করে তিনি এপিকে ফাইলটি ডাউনলোড ও ইনস্টল করেন।

পুলিশের দাবি, অ্যাপটি ইনস্টল হওয়ার পর তাঁর মোবাইলে থাকা সংবেদনশীল তথ্য সাইবার অপরাধীদের হাতে পৌঁছে যায়। যদিও ২১ জুলাই তিনি ফোনে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করে অ্যাপটি মুছে ফেলেন, ততক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়ে গিয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ।

সবচেয়ে উদ্বেগের বিষয়, গোবিন্দ বিশ্বাস কোনও ধরনের এসএমএস সতর্কবার্তা পাননি। ৩ আগস্ট ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট হাতে পাওয়ার পরই তিনি জানতে পারেন, ২১ জুলাই মাত্র ২৮ মিনিটের মধ্যে তাঁর কার্ড থেকে পাঁচটি অননুমোদিত লেনদেনে মোট ৪ লক্ষ ২৭ হাজার ২৬৪ টাকা খোয়া গিয়েছে।

ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বিভাগ সন্দেহজনক লেনদেনের বিষয়টি টের পেয়ে গ্রাহকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে। যোগাযোগ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত কার্ডটি ব্লক করে দেওয়া হয়।

এরপর গোবিন্দ বিশ্বাস জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করেন এবং এমআরএ মার্গ থানায় লিখিত অভিযোগ জানান। ৪ আগস্ট এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, ম্যালওয়্যারের প্রকৃত উৎস এবং কীভাবে মোবাইল ফোনে অনুপ্রবেশ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটিও যাচাই করা হচ্ছে যে, ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, নাকি আসল নেটওয়ার্কের নামে তৈরি ভুয়ো হটস্পটের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছিল।

Releated Posts

বিরোধীদের হইচইয়ে উত্তাল রাজ্যসভা, সাময়িক মুলতুবি করা হল অধিবেশন

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): বিরোধীদের তীব্র স্লোগান ও বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন। শূন্যকাল চলাকালীন বিরোধী…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর চালুর পথ প্রশস্ত, লোকসভায় পাস কর সংশোধনী বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর সম্ভাবনা আরও জোরালো হল। বৃহস্পতিবার লোকসভায় পাস…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত ৫০টিরও বেশি অভিযোগ, মেটা ও একাধিক রাজ্যের পুলিশকে নোটিস এনএইচআরসি-র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে গত এক…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশজুড়ে জনসংযোগ অভিযান শুরু করবে সিজেপি, শিক্ষা ও বেকারত্ব ইস্যুতে সরব অভিজিৎ দিপকে

ছত্রপতি সম্ভাজীনগর, ৬ আগস্ট(আইএএনএস): আগামী সেপ্টেম্বর থেকে ‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করার ঘোষণা দিল…

ByBySandeep Biswas Aug 6, 2026

Leave a Reply

Scroll to Top