News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে খোয়াইকে হারিয়ে সান্তনার জয় অমরপুরের
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে খোয়াইকে হারিয়ে সান্তনার জয় অমরপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে অমরপুর। তৃতীয় ম্যাচের মাথায়। তাও খোয়াইকে এক উইকেটের ব্যবধানে অনেকটা শ্বাসরুদ্ধকর ভাবে হারিয়ে। তবে এই জয় অমরপুরের পক্ষে সান্তনা মূলক কেননা ইতোমধ্যে এ গ্রুপ থেকে দুই দল মূল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। তবে রাজ্য সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেটে তৃতীয় ম্যাচের মাথায় জয়ী হওয়ায় অমরপুর শিবিরে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। শান্তির বাজারের বাইখোঁড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে অমরপুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে খোয়াই ৩৯.৪ ওভার খেলে ১৭৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে প্রশান্ত দাসের ৫৫ রান সর্বাধিক ছিল। অমরপুরের দেবোত্তম ঘোষ ও গোপাল দাসগুপ্ত তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে অমরপুর ৩৭.৫ ওভার খেলে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। রিতম দাস ৪৫ রানে দলকে অনেকটা এগিয়ে দিলেও অন্তিম উইকেটের জুটিতে গোপাল দাসগুপ্ত দুর্দান্ত খেলে ২৪ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। একই সঙ্গে বলে ব্যাটে দারুন অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top