News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ফুটবল
Image

প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ফুটবল

আগরতলা, ২২ জুন।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের সদস্য খেলোয়ারদের মধ্যে এক  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে ইচ্ছুক প্রেসক্লাবের সদস্যদের ২৭ জুনের মধ্যে প্রেসক্লাবে দায়িত্বপ্রাপ্ত স্টাফ প্রদীপ দাস-এর কাছে নাম জমা দিতে বলা হচ্ছে। উল্লেখ্য, এই প্রীতি ফুটবল ম্যাচ থেকে আগরতলা প্রেসক্লাবের এবারকার ফুটবল টিম গঠন করা হবে। বলা বাহুল্য, আগামী ১৪ জুলাই বিগত বছরের মতো এবারও ইন্টার সাব ডিভিশনাল প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিটি সাব ডিভিশন প্রেসক্লাবকে ৩০ জুনের মধ্যে স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে-র সঙ্গে যোগাযোগ করে নাম নথিভূক্ত করতে অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top