News Flash

  • Home
  • খেলা
  • ৮ গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পর্যুদস্ত করে বিবেকানন্দ ক্লাব জয়ী
Image

৮ গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পর্যুদস্ত করে বিবেকানন্দ ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুরন্ত জয় দিয়ে দারুন সূচনা বিবেকানন্দ ক্লাবের। তাও আট গোলের বিশাল ব্যবধানে একসময়ের নামিদামি ক্লাব উমাকান্ত কোচিং সেন্টার কে হারিয়ে। দুর্দান্ত এই জয়ের সুবাদে বিবেকানন্দ ক্লাব আট দলীয় সি ডিভিশন বি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। তার মধ্যে হ্যাটট্রিক সহ চার গোল জুয়েল দেববর্মার। ‌ প্রথম ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে বিবেকানন্দ ক্লাবের ছেলেরা বেশ নজর করেছে। এমনকি চলতি টুর্নামেন্টে দ্রুততম গোল তথা তিন মিনিটের মাথায় জুয়েল দেববর্মা দলকে এক-শূন্যতে লিড এনে দেয়। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের চতুর্থ খেলায় বিবেকানন্দ ক্লাবের এই জয় সাফল্যের বার্তাবহ মনে হচ্ছে। ‌ ১০ মিনিট বাদে ফের জুয়েলের গোল। পরবর্তী মিনিটে বিপুল জমাতিয়া একটি গোল করে দলকে ৩-০ তে লিড এনে দেয়। পক্ষান্তরে উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা মিনিট পনেরো প্রতিরোধ গড়ে তুললেও পরক্ষণে তাদের ছন্দপতনে ২৯ মিনিটের মাথায় পল্টু চৌধুরী এবং ৬ মিনিট বাদে রাজচন্দ্র জমাতিয়া পর পর দুটো গোল করে প্রথমার্ধেই দলকে ৫-০ তে লিড এনে দেয়। উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা দ্বিতীয়ার্ধে একটু আক্রমণাত্মক খেলার প্রয়াস নিলে কার্যত সফল হয়নি। উপরন্তু ৬০ ও ৮৬ মিনিটের মাথায় জুয়েল দেববর্মার দুটো গোল এবং মাঝে ৭০ মিনিটের মাথায় জগত কিশোর জমাতিয়ার একটি গোল কেশব সংঘ কে আরও তছনছ করে দেয়। বিবেকানন্দ ক্লাব আট গোলে জয় ছিনিয়ে নিজেদের মনোবল বাড়িয়ে ক্লাবে ফিরে। উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা গোলমুখী আক্রমণে সফল না হলেও খেলায় অসাধারনের দায়ে রেফারি দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করতে বাধ্য হন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, সুকান্ত দত্ত, লিটন সাহা ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সি ডিভিশন লীগ ফুটবলের বি গ্রুপের ইকফাই ফুটবল ক্লাব বনাম সবুজ সংঘ।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top