News Flash

  • Home
  • দিনের খবর
  • সোশ্যাল মিডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগ, দেড় বছরে আত্মহত্যার রোখা গেছে ৪৫৭ জনের
Image

সোশ্যাল মিডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগ, দেড় বছরে আত্মহত্যার রোখা গেছে ৪৫৭ জনের

লখনউ, ২০ জুন (হি. স.): সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে ভাল কাজও করা যায় তা দেখালো উত্তর প্রদেশ পুলিশ। ফেসবুক এবং ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং উত্তর প্রদেশ পুলিশের যৌথ সহযোগিতায় বিগত দেড় বছরে ৪৫৭ জনকে আত্মহত্যার হাত থেকে বাঁচানো গিয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার জানা গেছে, ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৫ জুন ২০২৪ পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশকে আত্মহত্যার ঘটনা রুখতে সাহায্য করেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা “মেটা”। এইসময়ে (১ জানুয়ারি ২০২৩ থেকে ১৫ জুন ২০২৪) ফেসবুক, ইনস্টাগ্রামে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ কোনও পোস্ট দেখলেই উত্তর প্রদেশ পুলিশকে ইমেলের মাধ্যমে তা জানাত “মেটা”। চব্বিশ ঘণ্টাই এই কাজে তৎপর থাকতো “মেটা”-র একটি বিশেষ দল। এ ভাবেই ৪৫৭ জনকে নতুন জীবন দিয়েছে “মেটা” এবং উত্তর প্রদেশ পুলিশের এই যৌথ প্রয়াস।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top