News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদে মৃত্যু ২৯ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Image

তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদে মৃত্যু ২৯ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন

চেন্নাই, ২০ জুন (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ অন্তত ২৯ জনের প্রাণ কাড়ল। হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৬০ জন। বিষমদে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের প্রায় সকলেই দিনমজুর। কাল্লাকুরিচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে ওই বিষমদ পান করে সকলে। এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করতে থাকেন।

শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা ও বমি ৷ পরিবারের সদস্যরা বিষমদ পানকারীদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের ৷ ৬০ জনেরও বেশি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। জেলাশাসক এম এস প্রশান্ত বলেছেন, কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খাওয়ায় এযাবৎ ২৯ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এক্স কে স্ট্যালিন এক্স মাধ্যমে জানিয়েছেন, “কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও দুঃখিত। এই অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সমাজকে ধ্বংস করে, এমন অপরাধ শক্ত হাতে দমন করা হবে।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top