News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর মন্ডলের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত
Image

ধর্মনগর মন্ডলের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুন: তৃতীয়বারের মতো কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হওয়ায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ধর্মনগর মন্ডলের উদ্যোগে রবিবার বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজয় করে দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ৫৬ ধর্মনগর মন্ডলের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে মূলত উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল কান্তি নাথ প্রমূখ।

১৮তম নির্বাচনে বিজেপি যে পুনরায় তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে ধর্মনগরে এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ধর্মনগরে ২০ হাজার ৫৪৫ ভোটের ব্যবধানে বিজেপি দলের প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা এগিয়ে ছিলেন। তাই যেসব কর্মীদের কঠোর প্রয়াসে এই জয় এসেছে তাদেরকে ধন্যবাদ জানাতে বিশ্ব বন্ধু সেন ভুলেননি। যেসব বুথে বিজেপি দলের প্রার্থী বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন তাদেরকে সংবর্ধনা জানানো হয়।

তাছাড়া নির্বাচনের পর দীর্ঘদিন যারা ইভিএম মেশিন পাহারাতে ছিল তাদের কর্তব্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়া সার্বিকভাবে ধর্মনগরবাসীর উদ্দেশ্যে ব্যবধান ২০৫৪৫ ভোট করার জন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন  করেন। আগামী দিনে উত্তর ত্রিপুরা জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন দলীয় নেতৃবৃন্দ।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top