News Flash

  • Home
  • প্রধান খবর
  • তাপপ্রবাহের সতর্কতা দিল্লি-সহ উত্তর ভারতে; বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পূর্ব ভারতে
Image

তাপপ্রবাহের সতর্কতা দিল্লি-সহ উত্তর ভারতে; বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পূর্ব ভারতে

নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.): জুন মাসের মাঝামাঝি-ও নেই স্বস্তি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। তীব্র তাপপ্রবাহ অব্যাহত উত্তর ভারতের একাধিক রাজ্যে। আগামী চার-পাঁচ দিন এসব জায়গায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ জুন পর্যন্ত উত্তর ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দিল্লি ও উত্তর প্রদেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এর জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাবে তীব্র তাপপ্রবাহ এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়ের একাংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

অন্যদিকে দক্ষিণ ভারত ও উত্তর-পূর্বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর আগামীদিনে পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top