News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠক অমিত শাহের
Image

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠক অমিত শাহের

নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.): রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে।

সম্প্রতি জঙ্গি হামলায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে। কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে। প্রচুর তীর্থযাত্রী আসবেন। সে কারণে প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে তার আগাম প্রস্তুতি সেরে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, শাহ সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার জন্য বিস্তৃত নির্দেশিকা দিয়েছেন।

জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, সেনাপ্রধান- মনোনীত লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, সিআরপিএফ-এর ডিজি অনীশ দয়াল সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের আধিকারিক আরআর সোয়াইন এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top