News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে শিবসাগরে নিবনির্মিত নতুন বিচার বিভাগীয় আদালত ভবন উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Image

গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে শিবসাগরে নিবনির্মিত নতুন বিচার বিভাগীয় আদালত ভবন উদ্বোধন মুখ্যমন্ত্রীর

শিবসাগর (অসম), ১৫ জুন (হি.স.) : গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে আজ শনিবার শিবসাগর জেলা বিচার বিভাগীয় আদালত ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

বিষ্ণুনগরে নবনির্মিত জেলা বিচার বিভাগীয় আদালত ভবনের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, আইনি পরিকাঠামো উন্নত করতে এবং রাজ্যে বিচার ব্যবস্থাকে সহজলভ্য নিশ্চিত করার প্রয়াস করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই জেলা আদালত ভবন উদ্বোধন হওয়ায় সব বিচার ব্যবস্থা একই ছাদের নীচে সম্পন্ন হবে। তিনি আশা ব্যক্ত করে বলেন, এতে যে কোনও মামলার শীঘ্র নিষ্পত্তি হবে। শিবসাগরে নতুন জেলা আদালত ভবনটি রাজ্যের আইনি পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর লক্ষ্য শিবসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের কাছে সহজলভ্য এবং দক্ষ আইনি পরিষেবা প্রদান করা, বলেন ড. শর্মা।

গোটা অসম জুড়ে আইনি পরিকাঠামো উন্নত করা সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এই লক্ষ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ করা হচ্ছে। এর মধ্যে আজ শিবসাগরের নতুন জেলা আদালত ভবন জনগণের জন্য উৎসর্গ করা হয়েছে। এখানে এক ছাদের নীচে সমস্ত আইনি পরিষেবা পাওয়া যাবে। সমস্ত জেলা জুড়ে আইনি পরিকাঠামো উন্নত করতে ৩০০ কোটি খরচ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, একই ছাদের নীচে শিবসাগর জেলা আদালতে উদ্বোধন হওয়ায় আইনি প্রক্রিয়াগুলি দ্রুত নিষ্পত্তি হবে। মামলার স্থবিরতা হ্রাস পাবে এবং বিচার বিভাগকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করবে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top