News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস, পরিস্থিতি খতিয়ে দেখতে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্যক কমিটি গঠন করলেন বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা
Image

পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাস, পরিস্থিতি খতিয়ে দেখতে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্যক কমিটি গঠন করলেন বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা

আগরতলা, ১৫ জুন : পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের সাধারণ মানুষের প্রাণ উষ্ঠাগত। অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফলে, শাসক দল তৃনমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর অকথ্য নির্যাতন শুরু করেছেন। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্যক কমিটি গঠন করেছেন।

বিজেপি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যালয় প্রভারী অরুণ সিং আজ প্রেস বিবৃতিতে বলেন, দেশে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সবেমাত্র লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই পাশাপাশি ৪টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে, দুইটি রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে দেশবাসী লক্ষ্য করেছেন। সর্বত্রই নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, পশ্চিমবঙ্গে তার ব্যাতিক্রমী পরিস্থিতির সাক্ষী রয়েছেন সাধারণ মানুষ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনী পরিস্থিতির পুনারাবৃত্তি এই সাধারণ নির্বাচনেও মানুষ দেখতে পেয়েছেন।

অরুণ সিং কটাক্ষ করে বলেন, এহেন অস্থির পরিস্থিতি সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিরব দর্শকের ভূমিকা পালন করছেন।ফলে, শাসক দল তৃনমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। এমনকি, কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছে। রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের সময়সীমা ২১ জুন পর্যন্ত বেড়েছে এবং উচ্চ আদালতে পরিবর্তী শুনানি আগামী ১৮ জুন ধার্য হয়েছে।

অরুণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে উদ্ভূত এই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্যক কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে বাকি সদস্যরা হলেন, সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাতিদার।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top