News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগ শুরু ১৮ই
Image

টিএফএ আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগ শুরু ১৮ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৮ জুন থেকে। আগেই ঘোষণা হয়েছিল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এবারকার বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লীগের ক্রীড়া সূচি শুক্রবারে ঘোষিত হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ক্রীড়া সূচি ঘোষণার পাশাপাশি লীগের রুলস এবং রেগুলেশন, তাও উল্লেখ করেছেন। এবারকার টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো আনন্দনগর প্লে সেন্টার, চলমান সংঘ, জম্পুইজলা প্লে সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল, ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। টুর্নামেন্টের প্রথম লীগের ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচ হবে উমাকান্ত একাডেমী মিনি স্টেডিয়ামে, সকাল আটটা থেকে। ১৮ই জুন আনন্দনগর প্লে সেন্টার ও চলমান সংঘের ম্যাচ দিয়ে এবারকার টুর্নামেন্ট শুরু হবে। ১৯ জুন জম্পুইজলা প্লে সেন্টার খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। কুড়ি জন ফুলো ঝানু বনাম বিশ্রামগঞ্জ। ২১ জুন বিরতির পর ২২ জুন চলমান সংঘ বনাম জম্পুইজলা। ২৩ জুন ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম ফুলো ঝানু।‌ ২৫ জুন জুনপুজলা বনাম বিশ্রামগঞ্জ। ২৬ জুন চলমান সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। ২৮ জুন আনন্দনগর প্লে সেন্টার বনাম ফুলো ঝানু। ২৯ জন ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ। ২ জুলাই ফুলো ঝানু বনাম চলমান সংঘ। ৪ জুলাই আনন্দনগর বনাম বিশ্রামগঞ্জ। ৭ জুলাই চলমান সংঘ বনাম বিশ্রামগঞ্জ। ৮ জুলাই আনন্দনগর বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। পরবর্তী ম্যাচগুলির সূচি পরে ঘোষণা করা হবে।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top