News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা রাজ্যপালের, বোস বললেন বেদনাদায়ক
Image

ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা রাজ্যপালের, বোস বললেন বেদনাদায়ক

কলকাতা, ১৪ জুন (হি.স.): রাজ্যের দিকে দিকে ভোট পরবর্তী-হিংসায় আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতা-কর্মীরা। কোথাও বিজেপি তো কোথাও আবার কংগ্রেস ও বামেরা আক্রান্ত হচ্ছেন। সবক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকেই। এমতাবস্থায় ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা ও কথা বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজ্যপালের মতে, খুবই বেদনাদায়ক ঘটনা ঘটেছে।

ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, “আমি আক্রান্তদের কথা শুনেছি। যা সামগ্রিক ঘটনার একটি বর্ণনা। একজন রাজ্যপাল হিসাবে, আমি ন্যায্য হতে চাই। আমি এ বিষয়ে সরকারের কাছ থেকে একটি রিপোর্টও চেয়েছি। সরকার পক্ষের বক্তব্য শোনার পর, আমি নিজের বক্তব্য জানাবো। এক কথায় আমি বলতে পারি, বেদনাদায়ক।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top