News Flash

  • Home
  • Uncategorized
  • বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা কাইফ
Image

বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা কাইফ

মুম্বই, ২৪ আগস্ট (হি.স.) : বরুণ ধাওয়ানের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ| সম্ভবত এবিসিডি ৩-এ Katএকসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা| এর আগে ছবিটিতে অভিনয় করার কথা ছিল টাইগার শ্রফের| কিন্তু, সেই কথা পুরোপুরি অস্বীকার করেছিলেন পরিচালক রেমো ডিসুজ়া| এছাড়া, ছবিতে প্রথমে বরুণের বিপরীতে অভিনয় করার কথা ছিল জ্যাকলিন ফার্নান্ডেজ়ের| কিন্তু, সেই বিষয় মুখ খুলতে চাননি জ্যাকলিনও| জানিয়েছিলেন, অনেক সময় আছে জানার জন্য| তবে রেমোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি|
তারপরই ঠিক হয় জ্যাকলিনের পরিবর্তে দেখা যাবে ক্যাটরিনাকে| তবে বরুণ-ক্যাটরিনাকে আদৌ একসঙ্গে দেখা যাবে কিনা সেই বিষয় নিশ্চিত করে কিছুই জানাননি ছবির পরিচালক ও প্রযোজক কেউই| কিন্তু, ড্রিম টিম টুরে তাঁদের অনস্টেজ কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই| এবিসিডি ছিল ফিচার কেন্দ্রিক| অভিনয় করেছিলেন প্রভুদেবা, গণেশ আচার‌্য, কে কে মেনন, লরেন গোটলিব, পুনিত পাঠক, ধর্মেশ ও সলমান ইউসুফ খান| রিয়েল লাইফের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ছবির পরবর্তী সিকুয়েল| এবিসিডি ২-তে প্রধান চরিত্রে অভিনয় করেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর| এছাড়াও আরও অনেকেই অভিনয় করে ছবিতে| তবে আপাতত বারবার দেখো ছবির জন্য ব্যস্ত আছেন ক্যাট| অপরদিকে আলিয়া ভাট ও পঙ্কজ কাপুরের সঙ্গে পরবর্তী ছবি শুদ্ধির জন্য ব্যস্ত আছেন বরুণ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top