News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা
Image

ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা

আগরতলা, ১৩ জুন: ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা করেছে স্বামী এবং ননাস। এমনই অভিযোগ তুলেছেন নির্যাতিতা গৃহবধু ও তাঁর মা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় গোটা উদয়পুর শালগড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত এক বছর আগে উদয়পুর শালগড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের সাথে রহিমা আক্তারের (১৮)সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল। কিন্তু, বিয়ে হওয়ার পর থেকে রহিমাকে শারীরিক নির্যাতন করতেন স্বামী, বলে অভিযোগ করেছেন নির্যাতিতার মা। দেখতে সুন্দর নয় বলে তাঁর মেয়েকে প্রতিনিয়ত খোচা দিতেন স্বামী ও ননাস পিঙ্কি বেগম।

এ বিষয়ে নির্যাতিতা গৃহবধু রহিমা আক্তার বলেন, স্বামী প্রায়শই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরেই তাঁকে মারধর করতেন। বুধবার রাতে ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় এখনো পুলিশের কাছে অভিযোগ জানানো হয়নি। তার আগেই ভয়ে ওই গৃহবধুর স্বামী বেপাত্তা হয়ে গেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top