নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ আজকের মন্ত্রিসভার বৈঠকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য কৃষি দপ্তরে ১০টি গ্রুপ-ডি
শূণ্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়৷ এছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলার পোয়াংবাড়ী ব্লকের শ্রীনগর তহশীলকে বিভক্ত করে নতুন রাজনগর তহশীল গঠন করার সিদ্ধান্তও মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে৷ এই নতুন তহশীলটি মাধবনগর, টাক্কাতুলসি ও রাজনগর রাজস্ব মৌজা নিয়ে গঠিত হবে৷ এছাড়াও রাজ্যের গর্ব জিমন্যাস্ট দীপা কর্মকারকে ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে উপ-অধিকর্তা পদে পদোন্নতি দেওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে, যা গতকাল আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীর সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ঘোষনা করেছিলেন৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷
কৃষি দপ্তরে ২৩টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















