News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা
Image

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিপাহিজলা জেলার বিশালগড়ের রঘুনাথপুর এলাকায়। প্রতারিত বলে দাবি করা গ্রাহকরা তাঁদের কষ্টার্জিত টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন।

অভিযোগ, একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থার এক কর্মী গ্রাহকদের আশ্বাস দেন যে, নিয়মিত ঋণের পাশাপাশি তাঁদের জন্য অতিরিক্ত অঙ্কের ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। সেই আশ্বাসে বিশ্বাস করে এলাকার একাধিক দরিদ্র ও শ্রমজীবী পরিবার তাঁর হাতে বিভিন্ন সময়ে অর্থ তুলে দেন। ভুক্তভোগীদের দাবি, এভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে মোট প্রায় ১৩ লক্ষ টাকা সংগ্রহ করা হয়।

পরবর্তীতে সংস্থার প্রতিনিধিরা নিয়মিত ঋণের কিস্তি সংগ্রহ করতে এলাকায় এলে গ্রাহকরা জানতে পারেন, অতিরিক্ত ঋণের জন্য জমা দেওয়া অর্থ সংস্থার হিসাবে জমা পড়েনি। এরপর সংস্থার ওই কর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার টাকা ফেরতের দাবি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত নারী-পুরুষসহ বহু গ্রাহক তাঁদের সন্তানদের নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁদের অধিকাংশই দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারের সদস্য। সংসারের প্রয়োজন মেটাতে এবং আর্থিক স্বাবলম্বিতার আশায় কষ্টার্জিত অর্থ ঋণের প্রত্যাশায় জমা দিয়েছিলেন। কিন্তু এখন সেই টাকা ফিরে না পাওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Releated Posts

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top