News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা
Image

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:
ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট প্রকাশ্যে নিয়ে আসুক। এটি রাজ্যবাসী তথা তিপ্রাসা জনগণের জন্য কল্যাণ। আজ বিজেপি ও তিপ্রা মথার জোট প্রসঙ্গে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন বিজেপি ও তিপ্রা মথার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য নতুন করে জোট ঘোষণার প্রয়োজন নেই। ২০২৩ সাল থেকেই তাদের জোট অব্যাহত রয়েছে। তবে সেটি কখনো আড়ালে কখনো আবডালে। তাদের ব্যর্থতাগুলি ঢাকার জন্য এই দুই দল একে অপরের বিরুদ্ধে সুর চড়ায়। ঝামেলা করে বাড়িঘর ভাঙচুর করে। কিন্তু তারা একে অপরের সঙ্গে জোটে রয়েছে। এর ফলে মানুষকে বিভ্রান্ত করছে তারা। সিপিএমকে সরিয়ে দিতেই তাদের এই কৌশল বলে দাবি বিরোধী দলনেতার। তিনি বিজেপি ও তিপ্রা মথাকে তাদের জোট প্রকাশে ঘোষণা করার আহ্বান জানান।

এদিকে ভারতের হয়ে স্বর্ণজয়ী অস্মিতা দে  সম্পর্কেও শাসক দলকে দোষারোপ করেন তিনি। বিরোধী দলনেতার কথায়, রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় বলেছেন ভারত সরকারি অস্মিতাকে বিশ্বমঞ্চে পাঠিয়েছে। কিন্তু বিরোধী দলনেতার প্রশ্ন, অস্মিতা ভারতের মেয়ে, তাই তাকে ভারত সরকারই পাঠাবে এটা স্বাভাবিক। এখানে সরকারের বড়াই করার কিছু নেই। রাজ্য সরকার কেন অস্মিতাকে তার পরিবারের ভরণ পোষণ যোগানোর জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারল না। কেন তাকে নিজের পরিবার প্রতিপালনের জন্য বহিরাজে যেতে হলো? সেই প্রশ্ন তোলেন তিনি। তার কথায় শাসক দল মদনপুষ্ট ব্যক্তিরা ক্রীড়াজগতকে আঁকড়ে ধরে বসে আছেন। বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। আর এর ফলস্বরূপ অস্মিতার মতো তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না। 

Releated Posts

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top