News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
Image

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন অস্মিতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। তাকে ফুল ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, অস্মিতা দে-র এই ঐতিহাসিক সাফল্য শুধু ত্রিপুরার নয়, সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় এবং অদম্য মানসিক শক্তি দেশের লক্ষ লক্ষ তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদক জয় করে অস্মিতা দে দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর এই অসাধারণ কৃতিত্ব ত্রিপুরার পাশাপাশি গোটা দেশকে গর্বিত করেছে।

তিনি অস্মিতা দে-র আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, দেশের প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে তিনি যেন আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য অর্জন করেন এবং ভবিষ্যতেও এভাবেই দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করে চলেন।

Releated Posts

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top