News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি দপ্তরে ২৩টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Image

কৃষি দপ্তরে ২৩টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ আজকের মন্ত্রিসভার বৈঠকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য কৃষি দপ্তরে ১০টি গ্রুপ-ডি jobsশূণ্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়৷ এছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলার পোয়াংবাড়ী ব্লকের শ্রীনগর তহশীলকে বিভক্ত করে নতুন রাজনগর তহশীল গঠন করার সিদ্ধান্তও মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে৷ এই নতুন তহশীলটি মাধবনগর, টাক্কাতুলসি ও রাজনগর রাজস্ব মৌজা নিয়ে গঠিত হবে৷ এছাড়াও রাজ্যের গর্ব জিমন্যাস্ট দীপা কর্মকারকে ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে উপ-অধিকর্তা পদে পদোন্নতি দেওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে, যা গতকাল আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীর সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ঘোষনা করেছিলেন৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top