News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
Image

ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি অ্যাকশন প্ল্যান এবং বাজেট নির্ধারিত হয়েছে। মুখ্যত বয়স ভিত্তিক বেশ কটি ইভেন্টের উপর সারা বছর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রতি প্রাথমিক দৃষ্টি দেওয়া হয়েছে। এছাড়া, জাতীয় স্কুল গেমস সমূহ রাজ্য দলের অংশগ্রহণ সুনিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে যথাসময়ে উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে সুব্রত মুখার্জী কাপ থেকে শুরু করে এজাতীয় সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড বিগত সময়ের ন্যায় অংশগ্রহণ করবে এবং আরও ভালো ফলাফলের লক্ষ্যে রাজ্যে সামগ্রিক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হবে। বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ তিনটি বিভাগে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ৬৩ তম আন্তর্জাতিক সুব্রত মুখার্জী কাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৭ বিভাগে বালক বালিকা উভয় গ্রুপে এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে শুধুমাত্র বালক বিভাগে প্রতিযোগিতায় রাজ্য দল অংশগ্রহণ করবে। এছাড়া, শারীরিকভাবে বিশেষ সক্ষম তথা দিব্যাঙ্গজনদের জন্য ৬ থেকে ১০ বছর , ১১ থেকে ১৫ বছর এবং ১৬ থেকে ২৫ বছর বিভাগে বালক বালিকা, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয়া হবে। আটটি ডিসিপ্লিনে অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে জনজাতি খেলা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ রয়েছে। সামগ্রিক হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের আইবে হিসেব-নিকেশ পেশ করে তা অনুমোদিত হয়। একই সঙ্গে ২০২৪২৫ অর্থবছরের জন্য সাড়ে চার কোটি টাকার বাজেট ধরা হয়েছে। বছরব্যাপী সামগ্রিক প্রতিযোগিতা সমূহের একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে এই পরিকল্পনা মোতাবেক ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রশিক্ষণে গুরুত্ব দিলে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হবে বলে ক্রীড়া মহলের ধারণা।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top