News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ বছরে অনেক পদক্ষেপ নিয়েছে পরিবেশ মন্ত্ৰক, দায়িত্ব নিয়ে বললেন ভূপেন্দ্র যাদব
Image

১০ বছরে অনেক পদক্ষেপ নিয়েছে পরিবেশ মন্ত্ৰক, দায়িত্ব নিয়ে বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের এবারের মন্ত্রিসভাতেও ভূপেন্দ্র যাদব পেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব। মঙ্গলবার সকালেই নিজ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন ভূপেন্দ্র যাদব। দায়িত্ব নেওয়ার পর ভূপেন্দ্র যাদব বলেছেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করব।”

ভূপেন্দ্র যাদব আরও বলেছেন, “গ্লাসগো সিওপি-তে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে মিশন লাইফ শুরু হয়েছিল, যা বিশ্বের পরিবেশগত সংকটের জন্য খুব বড় অ্যাকশন প্রোগ্রাম। এখন সুস্থায়ী উন্নয়ন এবং মননশীল খরচের সাহায্যে মিশন লাইফ সারা বিশ্বে চলছে। প্রধানমন্ত্রী মোদীর ‘একটি গাছ মায়ের নামে’ অভিযান আমাদের পৃথিবীকে সবুজ রাখার জন্য সর্বোচ্চ দায়িত্ব নিয়ে করা উচিত। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই মন্ত্রক গত ১০ বছরে অনেক পদক্ষেপ নিয়েছে এবং আমরা পরিবেশ এবং উন্নয়নকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি।”

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top