News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনদুপুরে ছিনতাই এর ঘটনার, সোনার হার নিয়ে পালালো ছিনতাইবাজ
Image

দিনদুপুরে ছিনতাই এর ঘটনার, সোনার হার নিয়ে পালালো ছিনতাইবাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন: শহরে প্রাণ কেন্দ্রে ফের ছিনতাই এর ঘটনা। মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালালো এক ছিনতাইকারি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে।

ঘটনার বিবরণে মহিলা জানিয়েছেন, গতকাল বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ তিনি ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তখনই পেছন থেকে একটি বাইকে করে একটি যুবক ওনার সামনে এসেই উনার ঘাড়ে ধরে গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই মহিলা চিৎকার করে বাইকের পিছে ছুটেও তার কোন পাত্তা পায়নি। বাইকটির নাম্বার প্লেট মোড়ানো ছিল বলে জানিয়েছেন ওই মহিলা।  ঘটনাকে কেন্দ্র করে তিনি ইতিমধ্যেই জিবি ফাঁড়ি পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। ঘটনায় গোটা এলাকায় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দিন দুপুরে শহরের বুকে এধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top