নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন: শহরে প্রাণ কেন্দ্রে ফের ছিনতাই এর ঘটনা। মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালালো এক ছিনতাইকারি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে।
ঘটনার বিবরণে মহিলা জানিয়েছেন, গতকাল বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ তিনি ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তখনই পেছন থেকে একটি বাইকে করে একটি যুবক ওনার সামনে এসেই উনার ঘাড়ে ধরে গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই মহিলা চিৎকার করে বাইকের পিছে ছুটেও তার কোন পাত্তা পায়নি। বাইকটির নাম্বার প্লেট মোড়ানো ছিল বলে জানিয়েছেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে তিনি ইতিমধ্যেই জিবি ফাঁড়ি পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। ঘটনায় গোটা এলাকায় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দিন দুপুরে শহরের বুকে এধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।



















