News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে সক্ৰিয় গাড়ি চোরচক্র, লামডিং রেলওয়ে ট্র্যাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার আমগুড়ির চালক
Image

অসমে সক্ৰিয় গাড়ি চোরচক্র, লামডিং রেলওয়ে ট্র্যাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার আমগুড়ির চালক

হোজাই (অসম), ৬ জুন (হি.স.) : অসমে পুনরার সক্ৰিয় হয়ে উঠেছে গাড়ি চোরচক্র। গাড়ি চোরচক্ৰের কবলে পড়ে সৰ্বস্বান্ত হয়েছেন শিবসাগর জেলার অন্তর্গত আমগুড়ির জনৈক চালক।

জানা গেছে, এএস ০৩ এফ ৫৪৮৪ নম্বরের ডাটসান রেডি গ মডেলের চার চাকার গাড়ি চুরি করে আমগুড়ির বাসিন্দা চালক পলাশ দত্তকে লামডিং স্টেশনের কাছে রেলওয়ে ট্র্যাকের ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে গা ঢাকা দিয়েছে চোরচক্র। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রের খবর, যাত্রী নিয়ে লামডিং এসেছিলেন পলাশ দত্ত। তিনি লামডিং রেলস্টেশনে ভাত খান। এর পর সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পরে তাঁর মাথায় আঘাত করে রেলওয়ে ট্র্যাকে ফেলে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় চোরের দল।

এদিকে, পুলিশ আহত পলাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভরতি করেছে। গাড়ির সন্ধানে পুলিশ তালাশি-অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

গাড়ি চালিয়ে পরিবারের ভরণপোষণকারী পলাশ দত্তের উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top