News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফৈজাবাদে সপা-র জয়ে উৎফুল্ল অখিলেশ, উপর্যুপরি আক্রমণ বিজেপিকে
Image

ফৈজাবাদে সপা-র জয়ে উৎফুল্ল অখিলেশ, উপর্যুপরি আক্রমণ বিজেপিকে

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): ফৈজাবাদে (অযোধ্যা) সমাজবাদী পার্টির জয়ে উৎফুল্ল দলের প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে উপর্যুপরি আক্রমণ করেছেন বিজেপিকে। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “প্রকৃত সত্য হল উত্তর প্রদেশে বিজেপি আরও বেশি আসন হারাত। আমি অযোধ্যাবাসীকে ধন্যবাদ জানাই। অযোধ্যার বেদনা আপনারা সময়ে সময়ে দেখেছেন। তাঁদের জমির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাঁদের প্রতি অবিচার করা হয়েছে, তাঁদের জমি বাজার মূল্যের সমান অধিগ্রহণ করা হয়নি, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক জমি কেড়ে নেওয়া হয়েছিল।”

অখিলেশ যাদব আরও বলেছেন, “একটি পবিত্র জিনিসের জন্য আপনারা গরীবদের ধ্বংস করেছেন। সেই কারণেই, আমি মনে করি অযোধ্যা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে।” অগ্নিবীর প্রকল্প বাতিলের আবেদন জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, “আমি মনে করি অগ্নিবীর ব্যবস্থা অবিলম্বে বাতিল করা উচিত। সরকারের স্বীকার করা উচিত যে এটি একটি ভুল ছিল, অগ্নিবীর ব্যবস্থা চালু করা উচিত ছিল না।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top