News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর দুষ্কৃতীকারীদের
Image

রাতের আঁধারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর দুষ্কৃতীকারীদের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ জুন:
বিশালগড় থানা এলাকায় দোকানঘর ভাঙচুর করল দুষ্কৃতীরা। ঘটনা চড়িলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায়।

জানা যায়, চড়িলাম রামকৃষ্ণ আশ্রমের পাশে মনোরঞ্জন দেবনাথ নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার গভীর রাতে ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। তিনি এই দোকান দিয়ে সংসার প্রতিপালন করতেন।

কিন্তু মনোরঞ্জন দেবনাথ জানান বুধবার সকালে ঘুম থেকে উঠে নিজ দোকানে এসে তিনি দেখতে পান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা তার এই প্রতিষ্ঠানটি ভেঙে চুরমার করে দিয়েছে। তিনি সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন।

পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার দাবি উঠেছে।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top