News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হতো: সুদীপ রায় বর্মন
Image

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হতো: সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন:
শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হতো। এমনই দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল লোকসভা নির্বাচনের ফলাফল। রাজ্যের দুটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। রাজ্যে ইন্ডিয়া জোটের ফলাফল সম্পর্কে নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোটের পোলিং এজেন্ট, সমর্থকরা ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। রাজ্য নির্বাচন কমিশনকে পুন: নির্বাচনের দাবিও জানিয়েছিল ইন্ডিয়া ব্লক, কিন্তু তা হয়নি। যার ফলে বিজেপির জন্য ময়দান খালি ছিল। তাই বিজেপির জয় হয়েছে।

এদিকে গোটা দেশে কংগ্রেসের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কংগ্রেসের ফলাফলে তিনি খুবই খুশি। সংবিধান রক্ষার লড়াইয়ে গোটা দেশে যে ফলাফল করেছে কংগ্রেস তা প্রশংসনীয় এবং গর্বের বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top