News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফলাফল প্রকাশ নিয়ে বা তার পর বঙ্গ-রাজনীতিকরা কী বললেন
Image

ফলাফল প্রকাশ নিয়ে বা তার পর বঙ্গ-রাজনীতিকরা কী বললেন

কলকাতা, ৪ জুন (হি স) : লোকসভা ভোটের ফলাফল প্রকাশ নিয়ে বা তার পরে বঙ্গের রাজনীতিকরা কে, কী বললেন—

১) “রাজ্যে ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বিজেপির নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে। আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে না? খরচ বাড়বে না? কেন রাখব? ওই টাকা আমি উন্নয়নের কাজে লাগাতে পারি—” মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ।

২) “পার্থ জিতেছে, ওর ক্রেডিট। বরানগর জিতব জানতাম। যারা বেইমানি করে তাদের মানুষ পাশে থাকে না। একমাত্র যদি না কোনও কারণ থাকে।” নাম না করে ‘দলবদলু’ তাপস রায়কে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

৩) “বাংলার বকেয়া অবিলম্বে ফেরত দিতে হবে। বকেয়া না মেটালে আন্দোলন হবে। লজ্জা থাকলে আমাদের টাকা এখনই ফেরত দেওয়া হোক”— সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৪) “সব জোটসঙ্গীর সঙ্গে ফোনে কথা হবে। ফলের জন্য অখিলেশকে অভিনন্দন। রাহুলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছি। ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না বিজেপি। যাঁদের ফোনে পেয়েছি, তাঁদের অভিনন্দন জানিয়েছি”

— বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৫) “বাংলার বকেয়া অবিলম্বে ফেরত দিতে হবে। বকেয়া না মেটালে আন্দোলন হবে। লজ্জা থাকলে আমাদের টাকা এখনই ফেরত দেওয়া হোক”— সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৬) “সন্দেশখালির মানুষ জবাব দিয়েছেন। মা-বোনেদের স্যালুট। যে বুথে চক্রান্ত করেছিল, সে বুথেও জিতেছে। আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল—” মন্তব্য মমতার।

৭) “আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব গণনা শেষ হোক। প্রশাসন বলছে ১০ হাজার ভোটে এগিয়ে। আমাদের এজেন্টদের হিসাব অনুযায়ী ১৮ হাজার ভোটে এগিয়ে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দিয়েছেন বলেই হয়তো ভোটের ফলাফল জানাতে দেরি হচ্ছে”— বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

৮) “লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব বলে আতঙ্কের পরিবেশ তৈরি করে তৃণমূল। ভয়ের পরিবেশে ভোট হয়েছে। ঔদ্ধত্যের পতন জনতার হাতেই হবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে আরও বেশি উন্নয়ন হত রাজ্যের”— মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

৯) “আর দলবদল করব না”, হার স্বীকার করে চব্বিশের নির্বাচন থেকে শিক্ষা অর্জুন সিংয়ের।

১০) “জয়ই জবাব। নতুন করে কিছু বলার নেই।” লকেটকে হারানোর পর প্রথম প্রতিক্রিয়া রচনার।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top