News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসা ও আধ্যাত্মিক পর্যটনের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করাই প্রথম কাজ: বিপ্লব
Image

চিকিৎসা ও আধ্যাত্মিক পর্যটনের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করাই প্রথম কাজ: বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: চিকিৎসা এবং আধ্যাত্মিক পর্যটনকে রাজ্যে এনে রাজ্যের যুবসমাজের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিপুল ভোট জয়ী হয়ে এমনটাই জানালেন তিনি।

বিপ্লব কুমার দেব বলেন, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্যের উন্নয়নে কাজ করেছেন আবার কিছু কাজ করতে পারেননি। রাজ্যবাসী পুনরায় উনার উপরে ভরসা করে তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি তার দায়িত্ব পালন করবেন বলে জানান।

তিনি বলেন, চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বহি:রাজ্যে যেতে হয়। তাই রাজ্যে একটি বড় কোম্পানীকে নিয়ে এসে চিকিৎসাকেন্দ্র গড়ে তুললে যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি রাজ্যের মানুষ আরো ভালো চিকিৎসা পরিষেবা পাবেন।

এছাড়াও দেশের নিরিখে বিজেপির ফলাফল সম্পর্কে তিনি বলেন, ৪০০ পার করার কথা বলেছিল বিজেপি। সেই সংখ্যা পার না হলেও দেশজুড়ে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো। ওড়িশা , কেরালা সহ বিভিন্ন জায়গায় বিজেপি অবিশ্বাস্য ফলাফল করেছে। যেসব জায়গায় ফলাফল কিছুটা আসন কমেছে সেখানে বিজেপি আরো ভালোভাবে কাজ করবে বলে জানালেন পশ্চিম আসনের জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top