News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে বিশালগড়ে যুব মোর্চার বিক্ষোভ মিছিল
Image

বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে বিশালগড়ে যুব মোর্চার বিক্ষোভ মিছিল

চড়িলাম, প্রতিনিধি, ১ জুন।। বিশালগড়ে বিজেপি যুব মোর্চা শনিবার বিকেল চারটায় বিজেপি মন্ডল কার্যালয়ের সামনে থেকে বামপন্থী ছাত্র যুব সংগঠনের কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংঘটিত করেন। মিছিল উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি অনুরাগ চক্রবর্তী সহ যুব মোর্চার কার্যকর্তারা এদিনের এই মিছিলটি বিশালগড় মন্ডল কার্যালয় থেকে শুরু করে বিশালগড় রাজপথ কাঁপিয়ে অফিসটিলা গিয়ে সমাপ্তি হয়। এদিনই বিধায়ক সুশান্ত দেব শাসকদল বিজেপির বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার ছড়াচ্ছেন তাদেরকে করা হুঁশিয়ারি দেন।

 শাসক দল বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা এক একটা কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে যোগ্য জবাব দেয়ার জন্য প্রস্তুত।এই দিন বিশালগড়ের পাশাপাশি ত্রিপুরার ষাটটি বিভিন্ন মন্ডলে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।রাজ্যের বিরোধী বামপন্থী যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফ এর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ডিএম ও এসডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার নামে অপপ্রচার চালাচ্ছে। ত্রিপুরা রাজ্যের নাকি স্বাস্থ্য, শিক্ষা ও আইন শৃঙ্খলা ব্যপক অবনতি ঘটছে।জল,বিদ্যুৎ সহ রেগা, টুয়েপ সহ সমস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা করা কাজ শেষে দ্রুত মজুরি প্রদান ২০০ দিনের কাজ ও মজুরি ৬০০ টাকা করা।এ সমস্ত বিভিন্ন দাবিতে বিগত কিছুদিন যাবত জেলা বিভিন্ন এলাকায় মহকুমা শাসক জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করছেন। রাজ্যে সুশাসনের পরিবর্তে কুশাসন চলছে। এদিকে শাসকদল বিজেপি যুব মোর্চার কর্মীদের দাবি বিরোধী দল সিপিআইএমের যখন রাজনীতি করার কোনো রকম পথ থাকে না তখন তারা শাসকদল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার এবং কুৎসা রটিয়ে বিজেপি দলকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। রাজ্যে রেগা ও টুয়েপ সমস্ত শ্রমিকদের সঠিকভাবে কাজ করানো হচ্ছে, রেগার শ্রমিকদের সঠিকভাবে মজুরি প্রদান করা হচ্ছে, বিদ্যা জ্যোতি স্কুলে শিক্ষার মান এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রত্যেক বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করেছে রাজ্য বিজেপি সরকার। বিদ্যুতের ব্যবস্থা রাজ্যে বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে তথাপিও রাজ্যের রাজ্যের বামপন্থী ছাত্র যুব সংগঠন বিভিন্নভাবে শাসকদল বিজেপির বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার রটাচ্ছেন। তার প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি যুব মোর্চা।  

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top