News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, ১৩ দফা দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা
Image

পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, ১৩ দফা দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা

আগরতলা, ৩১ মে: ত্রিপুরায় প্রায় ২৫ হাজার পান ও সুপারী চাষী রয়েছেন। বর্তমানে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। কিন্তু উদ্বেগের বিষয়, গত ৬ বছরে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়নি। তাই সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট ১৩ দফা দাবি জানানো হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর।

এদিন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর বলেন, পান ও সুপারী চাষ একটি অর্থকরী ফসল। রাজ্যের বিভিন্ন জায়গায় পান ও সুপারী চাষ হয়ে থাকে। কিন্তু বর্তমানে পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। সুপারী রাজ্যে ও বহিরাজ্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। কিন্তু উদ্বেগের বিষয়, গত ৬ বছরে বিজেপি সরকারের তরফ থেকে চাষীদের সহযোগিতা করার কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট ১৩ দফা দাবি জানানো হয়েছে।                                

দাবিগুলো হল, পানচাষীদের সহজ সর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা হোক, সরকারী উদ্যেগে পান চাষে সহায়তা করা,রেগা প্রকল্পে নতুন পান বরজ গড়ে তোলা হোক, ঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি গ্রস্ত পান চাষীদের সহায়তা করা, পানের প্রশিক্ষন এবং গবেষনার কেন্দ্র স্থাপন করা, আগরতলায় সমবায়ের মাধ্যমে পান বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। পানের আড়ৎ স্থাপন করা হোক। পাশাপাশি বিনা মুল্যে পানচাষীদের খৈল, সার, কীটনাশক বি,এল, ডাব্লউ স্টোরের মাধ্যমে সরবরাহ করা হোক,  ফরেষ্টের কাছ থেকে ছন ও বাশের মাশুল ছাড় দেওয়া হোক, পানচাষীদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির আওতায় আনা,  পান চাষীদের জন্য সবজী চাষীদের মত গ্রীন হাউস বিনা মূল্যে তৈরী করে দেওয়া, সুপারী চাষ সম্প্রসারনে দপ্তরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া ,সুপারী রাজ্যে ও বহিরাজ্যে বিক্রি করতে সরকারকে সহায়তা করতে হবে এবং উন্নত মানের সুপারীর চারা দপ্তর থেকে বিনা মূল্যে দেবার ব্যবস্থা করা হোক।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top