News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরনে গেরুয়া বসন, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদী
Image

পরনে গেরুয়া বসন, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদী

কন্যাকুমারী, ৩১ মে (হি.স.): কন্যাকুমারীর বিবেকানন্দন রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন মোদী। শুক্রবার সকালে প্রকাশ্যে এল ছবি, পরনে গেরুয়া বসন ও মাথায় তিলক, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কন্যাকুমারীতে নামে মোদীর হেলিকপ্টার। এরপর তাঁর কনভয় পৌঁছয় ভগবতী আম্মান মন্দিরে। তাঁর পরনে ছিল সাদা ধুতি এবং সাদা চাদর। দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গির মতো করে সেই সাদা ধুতি পরেছিলেন তিনি। এর পর মন্দিরে বিগ্রহ প্রদক্ষিণ করেন। পূজার্চনা করেন।

এর পর তিনি যান কন্যাকুমারী রক মেমোরিয়ালে। পরনে তখন সাদা শার্ট, সাদা ধুতি, গলায় উত্তরীয়। রক মেমোরিয়ালে তিনি রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের ছবি ও মূর্তিতে প্রণাম করেন। এরপর ধ্যানে মগ্ন হন। ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত— দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে চলেছেন মোদী। এই সময়কালে তিনি কথা বলবেন না। ‘মৌন ব্রত’ পালন করবেন। ধ্যানকক্ষ থেকে বাইরেও আসবেন না।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top