News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Image

আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ মে: আইজিএম হাসপাতালে শিশু চিকিৎসায় ড্রেসিং রুমের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতি অভিযোগ তুলেছে শিশুর  পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পরিষেবা নিতে গিয়ে দীর্ঘ ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ, দীর্ঘ সময় যাবৎ ড্রেসিং রুমে কর্তব্যরত কর্মীদের দেখা মিলেনি। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গতকাল রাতে ১ বছর বয়সী শিশুর শরীরে গরম জল পড়ে গিয়েছিল। তাতে তার শরীরের একাংশ পুড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে সাথে সাথে প্রাথমিক চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে দেখার পর ক্ষতস্থানে ওষুধ লাগাতে ড্রেসিং রুমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ড্রেসিং রুমে গিয়ে দীর্ঘ ৩০ মিনিট কর্মীদের কোনো দেখা মিলেনি বলে শিশুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন। আধা ঘন্টা যাবৎ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এবং পরিবারের সদস্যরা ড্রেসিং রুমের কর্মীদের খোঁজাখুজি করলেও তাঁদের কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে, শিশু যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছিল। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক গিয়ে শিশুকে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছেন। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

এদিকে কর্তব্যরত কর্মী ড্রেসিং রুমে অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন। 

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top