News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি, পশ্চিম জেলায় ১০ টি শিবিরে ২৮০ জন আশ্রিত : জেলা শাসক
Image

হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি, পশ্চিম জেলায় ১০ টি শিবিরে ২৮০ জন আশ্রিত : জেলা শাসক

আগরতলা, ২৮ মে: হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে।  বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। পশ্চিম জেলায় খোলা হয়েছে ১০ টি শরণার্থী শিবির। এই শিবির গুলিতে এখনো পর্যন্ত ২৮০ জন আশ্রয় নিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।

এদিন তিনি বলেন, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হাওড়ার নদীর জল। ফলে মানুষের বাড়ি ঘর জলমগ্ন। তাঁদেরকে ত্রান শিবিরে নিয়ে যেতে প্রসাশনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তাঁর কথায়, ভারী বৃষ্টির ফলে আগরতলা শহরের বলদাখাল, শ্রীলঙ্কাবস্তি, চন্দ্রপুরের মতো নিম্নাঞ্চল গুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে।  বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। নিরুপায় হয়ে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে। পশ্চিম জেলায় খোলা হয়েছে ১০ টি শরণার্থী শিবির। এই শিবির গুলিতে এখনো পর্যন্ত ২৮০ জন আশ্রয় নিয়েছেন। 

এদিন তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরায় বহু জায়গায় বিদ্যুতের লাইন সহ বড় বড় গাছ উপড়ে পড়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে। তা অতিসত্বর বিদুৎ কর্মীরা সারাইয়ের কাজ করছেন। কিন্তু এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিন তিনি আরও বলেন, গাছ উপড়ে পড়ার কারণে কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। প্রসাশনের তরফ থেকে সমীক্ষা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রসাশনের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে। 

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top