News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেমালের প্রভাব, গোটা কল্যাণপুর জুড়ে প্রভাবিত জনজীবন
Image

রেমালের প্রভাব, গোটা কল্যাণপুর জুড়ে প্রভাবিত জনজীবন

কল্যাণপুর, ২৮ মে :রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রেমালের প্রভাবে কাল থেকে অনবরত বৃষ্টি চলছে। বলতে দ্বিধা নেই নিরন্তর ভাবে চলতে থাকা এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে গোটা কল্যাণপুরের ব্যাপক অংশে জনজীবন দারুণভাবে প্রভাবিত হয়েছে। খোয়াই নদীর জলস্ফীতির ফলে নদী সংলগ্ন বিভিন্ন এলাকার বিরাট সংখ্যক কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে, একাধিক এলাকার ব্যাপক সংখ্যায় পুকুরের জলস্থর বৃদ্ধি পেয়েছে, এর ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ছোট বড় পুকুরের মাছগুলো নানান ভাবে বেরিয়ে পড়ছে।

এই পরিপ্রেক্ষিতে একদিকে যেমন কৃষকরা তাদের কৃষি জমি বা ফসল নিয়ে চিন্তায় রয়েছেন, ঠিক এর পাশাপাশি যারা মৎস্য চাষকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করছেন তারাও এই সময়ের মধ্যে রীতিমতো আতঙ্কে রয়েছেন বলা যায়।
কল্যাণপুর এলাকার অন্তর্গত ঘিলাতলী, পশ্চিম ঘিলাতলী, দক্ষিণ ঘিলাতলি, দক্ষিণ দুর্গাপুরের একটা অংশ, শান্তিনগরের কিছু অংশ, কুঞ্জবন , উত্তর কমলনগর ইত্যাদি এলাকার বিস্তীর্ণ অংশে এই বর্ষণমুখর পরিস্থিতি স্পষ্টত ধরা পড়ে। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত আপাতত বৃষ্টি বন্ধ হলেও আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। এদিকে মহকুমা প্রশাসন থেকে সার্বিক পরিস্থিতিতে সজাগ এবং সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আবেদন জানানো হয়েছে। গোটা কল্যাণপুরের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় বর্ষণমুখর পরিস্থিতি তৈরি হলেও সার্বিকভাবে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণেই।

এদিকে রেমালের প্রভাবে গোটা কল্যাণপুর জুড়ে গ্রাম থেকে মিনি শহর কল্যাণপুর প্রায় সব জায়গাতেই পথ ঘাটে যানবাহনের সংখ্যা যেমন কম পরিলক্ষিত হচ্ছে, ঠিক এর পাশাপাশি সার্বিক দিক থেকেই আর্থসামাজিক ব্যবস্থার উপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। স্বাভাবিক কারণেই বিদ্যুৎ সমস্যা আরও তীব্র আকার ধারণ করছে, এখন দেখার পরিস্থিতি এখনই করতে কবে স্বাভাবিক হয়।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top