News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে গবাদি পশু বোঝাই কন্টেইনার বাজেয়াপ্ত, আটক তিন
Image

শিলিগুড়িতে গবাদি পশু বোঝাই কন্টেইনার বাজেয়াপ্ত, আটক তিন

শিলিগুড়ি, ২৪ মে (হি.স.) : শিলিগুড়ি সেক্টরের অধীনে ১৭৬ তম ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বর্ডার আউট পোস্ট ফুলবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে গবাদি পশু ভর্তি একটি কন্টেইনার আটক করেছে। এই ঘটনায় কন্টেইনার চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। ধৃতরা কন্টেইনার চালক নূরে আলম (২৭), আইনুল হক (২২) ও জৌনশেখ (৩৫)। শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এনএইচ-৩১-এ মহানন্দা ব্যারেজ থেকে আসা একটি কন্টেইনারকে ফুলবাড়ির পুলিশ টোল প্লাজায় কাছে থামায় বিএসএফ জওয়ানরা। চালককে কন্টেইনারে বোঝাই গবাদি পশু সংক্রান্ত কাগজপত্র দেখাতে বললেও চালক সেই সমস্ত কাগজপত্র দেখাতে পারেননি। এরপর কন্টেইনার সহ তিনজনকে আটক করা হয়। কন্টেইনার থেকে ৪২টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। বিএসএফ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটক কন্টেইনার সহ ধৃতদের এনজেপি থানায় হস্তান্তর করেছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top