News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতে বাংলাদেশের সাংসদ হত্যায় ঢাকায় ৮ দিনের রিমান্ডে তিন আসামি, কলকাতায় ১২ দিনের রিমান্ডে আসামি জিহাদ
Image

ভারতে বাংলাদেশের সাংসদ হত্যায় ঢাকায় ৮ দিনের রিমান্ডে তিন আসামি, কলকাতায় ১২ দিনের রিমান্ডে আসামি জিহাদ

এমপি’র মরদেহের অপেক্ষায় বাংলাদেশের স্বজন ও নেতাকর্মীরা

মনির হোসেন।।

ঢাকা, ২৪ মে : ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আসামিরা হলেন- শিমুল ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান। শুক্রবার তাদেরকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। আনার হত্যাকান্ডে অভিযুক্ত জিহাদ হাওলাদারের ১২ দিনের পুলিশি (সিআইডি) রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। শুক্রবার দুপুরের দিকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয়। পরে বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে এমন তথ্য জানা গেছে।

ভারতে গিয়ে খুনের বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ ভারতীয় পুলিশ শিগগির উদ্ধার করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ভারত থেকে আসা চার পুলিশ সদস্যের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ডিবিপ্রধান বলেন, ভারতীয় পুলিশের যে টিম ডিবিতে এসেছেন তারা আমাদের হাতে গ্রেফতার আসামিদের সঙ্গে কথা বলেছেন। আমাদের ডিবির কাছে যে তথ্যগুলো আসামিরা জানিয়েছিলেন তারা ভারতীয় পুলিশের কাছে একই তথ্য স্বীকার করেছেন।

এদিকে, কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজন ও নেতাকর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার দুইদিন পেরিয়ে গেলেও এখনো তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। শুক্রবার সকালে কালীগঞ্জ এসে পৌঁছেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ভূষণ রোডস্থ বাড়ির সামনে বসে বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি। এ সময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমি ভারতের ভিসা পেয়েছি। তবে ডিবি অফিস থেকে আমাকে বলেছে, যখন প্রয়োজন হবে তখন ভারতে যেতে হবে।

Releated Posts

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা…

ByByReshmi Debnath Aug 9, 2026

বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ রাজ্যে, দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ আগস্ট: রাজ্যে বিদ্যুৎ শুল্ক ও বিল নিয়ে সাম্প্রতিক উদ্বেগের বিষয়গুলি খতিয়ে দেখছে রাজ্য সরকার। এ বিষয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিলের বাড়তি চাপ নিয়ে সরব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, গ্রাহকদের স্বস্তির দাবি

আগরতলা, ৯ আগস্ট: স্মার্ট মিটার স্থাপন এবং বিদ্যুৎ বিলের বিভিন্ন খাতে বাড়তি চার্জ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব…

ByByReshmi Debnath Aug 9, 2026

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু, চাঞ্চল্য

কৈলাসহর, ৯ আগস্ট: কৈলাসহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায়…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top