News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে গৃহবধূ আহতের ঘটনায় গ্রেফতার দুই
Image

অগ্নিকাণ্ডে গৃহবধূ আহতের ঘটনায় গ্রেফতার দুই

আগরতলা, ২৪ মে : তেলিয়ামুড়ার কালিটিলা এলাকায় অগ্নিকাণ্ডে গৃহবধূ আহতের ঘটনায় গ্রেফতার গৃহবধূর স্বামী এবং শাশুড়ি। আহত গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২১ মে তেলিয়ামুড়ার কালিটিলা (বানর চৌমুহুনী) এলাকার সুপর্ণা সরকার(২৫) নামের এক গৃহবধূর শরীরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এই অগ্নি সংযোগের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ওই গৃহবধূ। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে গৃহবধুর জন্মদাত্রী মা গৃহবধুর স্বামী অর্থাৎ পেশায় শিক্ষক প্রবাল সরকার এবং গৃহবধূর শাশুড়ি কল্যাণী সরকারের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগ হাতে পেয়ে থানার পুলিশ অগ্নিদগ্ধা গৃহবধূর শিক্ষক স্বামী প্রবাল সরকার এবং শাশুড়ি কল্যাণী সরকার’কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে গিয়েছে। আজ সকালে তাদের খোয়াই আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top