News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দিতে মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ভারত বিকাশ পরিষদের
Image

পাথারকান্দিতে মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ভারত বিকাশ পরিষদের

পাথারকান্দি (অসম), ২৩ মে (হি.স.) : এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছ ভারত বিকাশ পরিষদের পাথারকান্দি শাখা।

ভারত বিকাশ পরিষদ, পাথারকান্দি শাখার উদ্যোগে পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে শিবনারায়ণ পার্সির পৌরোহিত্যে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন বিশিষ্টজনেরা।

পুতনির বাসিন্দা, মাতৃহারা কৈলাণী কৈবর্ত, যে দুবেলা রান্না করেও এবারের মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেছে তাকে সংবর্ধিত করা হয়েছে। তার হাতে চেক তুলে দিয়েছেন ভারত বিকাশ পরিষদের উত্তরপূর্ব ভারত সম্পর্ক সম্পাদক বিশ্বজ্যোতি দে।

এছাড়া দীপক রী নামের আরেক মেধাবী ছাত্র, যে এবারের মাধ্যমিক পরীক্ষায় দুটি লেটার সহ স্টার মার্ক পেয়েছে, তার হাতে চেক তুলে দেন সংগঠনের উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক ড. জগদিন্দু দে। তাছাড়া পড়াশোনার জন্য প্রয়োজনীয় বইপত্র দিয়ে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্ৰে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস তাদের দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আগামীদিনের প্রকল্প হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ও অ্যানিমিয়া-মুক্ত ভারত গড়ার প্রয়াসে প্রাথমিক পর্যায়ে এলাকার চা বাগান অঞ্চলে শিবিরের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখার সম্পাদক মনোজ সূত্রধর এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top