News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক মিউজিয়াম ডে উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে রাজ্যের ইতিহাসে স্টেট মিউজিয়ামের গুরুত্ব তুলে ধরলেন রাজ্যপাল
Image

আন্তর্জাতিক মিউজিয়াম ডে উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে রাজ্যের ইতিহাসে স্টেট মিউজিয়ামের গুরুত্ব তুলে ধরলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বুধবার বিকেলে উজ্জয়ন্ত প্যালেসস্থিত স্টেট মিউজিয়ামে আন্তর্জাতিক মিউজিয়াম ডে উপলক্ষে এক সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল মিউজিয়ামের গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা করেন এদিন।

উন্নত প্রযুক্তির যুগে রাজ্যের স্টেট মিউজিয়ামকে আরও আধুনিক করে গড়ে তোলার উপর রাজ্যপাল গুরুত্ব আরোপ করে বলেন, ছাত্রছাত্রীরা এই মিউজিয়ামে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরার সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও বেশি করে অবহিত হতে পারবে।

রাজ্যপাল এদিন উজ্জয়ন্ত প্যালেসস্থিত স্টেট মিউজিয়ামের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের কিউরেটর সম্পা মিদ্দা বিভিন্ন গ্যালারি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। স্টেট মিউজিয়াম পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। পরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উজ্জয়ন্ত প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শোও উপভোগ করেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top