News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে বাতিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা
Image

বৃষ্টিতে বাতিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা

পোর্ট অব স্পেন, ২০ আগস্ট(হি.স.) : ভারত-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল| পোর্ট অব স্পেনে cricket bat balথেমে থেমে বৃষ্টি হওয়ায় দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি| প্রথম দিনই শুধু এক সেশনেরও কম খেলা হয়| কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টেস্টের প্রথম দিন ভারত মাত্র ২২ ওভার বল করার সুযোগ পেয়েছে| সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ| ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত আগেই চার ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে| শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার পরাজয়ে টেস্ট র‌্যাংঙ্কিংয়ে সেরার আসন ধরে রাখতে এই ম্যাচে জিততেই হবে বিরাট কোহলিদের| তবে শেষ পর‌্যন্ত এই বৃষ্টির জন্য ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচেও হারিয়ে টেস্টেশীর্ষস্থান ধরে রাখা নিয়ে সমস্যা পড়তে পারে ভারত|
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন ক্যারিবীয় ওপেনার লিওন জনসন ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন| ইশান্ত শর্মার বলে রোহিত শর্মার তালুবন্দী হয়ে দলীয় ৩১ রানের মাথায় তিনি সাজঘরে ফেরেন| উইকেটে সেট হওয়ার আগেই ব্যক্তিগত মাত্র ১০ রান করে বিদায় নেন ড্যারেন ব্রাভো| অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হলে বোল্ড হন ব্রাভো| দলীয় ৪৮ রানের মাথায় দুই উইকেটের পতনের পর আর কোনো উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের| উইকেটে অপরাজিত আছেন ৭৮ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করা ওপেনার কার্লোস ব্রাথওয়েইট| ৪ রান নিয়ে অপরাজিত আছেন মারলন স্যামুয়েলস| তৃতীয় দিন ব্যাট হাতে নামার অপেক্ষায় তারা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top